বাংলাদেশ সম্পর্কিত তথ্য- প্রাচীন জনপদ, সীমানা ও বাংলা গদ্যের উৎপত্তি


বাংলা সাহিত্যের যুগ কে তিন ভাগে ভাগ করা যায়। যথা: প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ। 
গ্রুপ স্টাডির এ পর্যায়ের আলোচনায় থাকছে আধুনিক যুগ। আধুনিক যুগের শুরুতে যে বিষয়টি 
আমাদের পড়তে হবে সেটি হচ্ছে বাংলা গদ্যের উৎপত্তি। তাই বাংলা গদ্যের উৎপত্তি থেকে কিছু 
প্রশ্ন ও তার উত্তর সবার সাথে শেয়ার করছি।



বাংলা গদ্যের উৎপত্তি 

১. কোনটিকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয়?
উত্তর: আসামের রাজাকে লেখা কুচবিহারের রাজার একটি পত্র।
২. কত খ্রিস্টাব্দে আসামের রাজাকে কোচবিহারের রাজা পত্র লেখেন?
উত্তর: ১৫৫৫ খ্রিস্টাব্দে
৩. বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?
উত্তর: আঠারো শতকে
৪. বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কত শতকে?
উত্তর: উনিশ শতকে।
৫. বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টা নিদর্শন হিসেবে ধরা হয় কোনটিকে?
উত্তর: ব্রাক্ষণ রোমান ক্যাথলিক সংবাদ।
৬. ব্রাক্ষণ রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ঢাকার ভূষণার জমিদার পুত্র দোম আন্তোনিও।
৭. বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
উত্তর: ব্রাক্ষণ রোমান ক্যাথলিক।
৮. বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টা নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনটি?
উত্তর: বাংলা পর্তুগিজ অভিধান ও কৃপার শাস্ত্রের অর্থভেদ।
৯. বাংলা পর্তুগিজ অভিধান ও কৃপার শাস্ত্রের অর্থভেদ গ্রন্থটি রচয়িতা কে?
উত্তর: মনোএল দা আসুম্পসাও।
১০. মিশন সমাচার গ্রন্থটি কত খ্রিস্টাব্দে মুদ্রিত হয়?
উত্তর: আঠারোশো খ্রিস্টাব্দে।
১১. কোথা থেকে মিশন সমাচার গ্রন্থটি মুদ্রিত হয়?
উত্তর: শ্রীরামপুর মিশন প্রেস থেকে।

বাংলাদেশের প্রাচীন জনপদ

১. বাংলাদেশের সর্ব প্রাচীন জনপদের নাম কি?
উত্তর: পুন্ডূ
২. বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত?
উত্তর: পুন্ডু
৩. পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত?
উত্তর: চন্দ্রদ্বীপ
৪. সর্বপ্রথম কোন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ পাওয়া যায়?
উত্তর; ঐতরেয় আরণ্যক
৫. রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: কলহন

বাংলাদেশের সীমানা

১ বাংলাদেশের অর্থনৈতিক সীমারেখা কত?
উত্তর: ২০০ নটিক্যাল মাইল
২. বাংলাদেশের রাজনৈতিক সীমারেখা কত?
উত্তর: ১২ নটিক্যাল মাইল
৩. বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে?
উত্তর: ভারত ও মিয়ানমার
৪. বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তর: ৩২ টি
৫. মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কয়টি?
উত্তর: তিনটি

Post a Comment

0 Comments