আমাদের আজকের ট্রপিক বাংলা নাটক। রঙ্গমঞ্চে মানুষের সুখ-দুঃখ স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে প্রকাশ করাকে নাটক বলে। নাটক সংলাপ ও অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়। নাটক কে বলা হয় দৃশ্যমান কাব্য। নাটক নিয়ে কিছু তথ্য দেয়া হলো।
১/ নাটকের বিকাশ পর্যায় বিভক্ত। যথা: প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন, উপসংহার।
২/ বিষয়বস্তুর দিক থেকে নাটক তিনটি ভাগে বিভক্ত। যথা পৌরাণিক ঐতিহাসিক সামাজিক।
৩/ রসের দিক থেকে বাংলা নাটক দুই ভাগে বিভক্ত। যথা-নাটক ও প্রহসন।
৪ অভিনয়ের দিক থেকে নাটক দুই ভাগে বিভক্ত। যথা- নাটক ও যাত্রা।
৫ আকারের দিক থেকে নাটক দুই ভাগে বিভক্ত। যথা-নাটক ও নাটিকা।
৬/ ইংরেজি আদর্শে প্রেক্ষিতে নাটকের রসের দিক থেকে পাঁচ ভাগে বিভক্ত যথা- ট্রাজেডি, কমেডি, ট্রেজিকমেডি, ফার্স, মেলগ্রাম।
৭/ ভাবের দিক থেকে নাটক তিন ভাগে বিভক্ত যথা-ক্লাসিকাল, নিউ ক্লাসিকাল, রোমান্টিক।
৮/প্রহসন হল সমাজের প্রতি নির্দেশ ব্যঙ্গাত্মক নাটক।
৯/ নাটক ও প্রহসনের মধ্যে পার্থক্য হলো ব্যঙ্গ-বিদ্রূপ।
১০/ ট্রাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভুতি গভীরতা।
১১ ১৭৫৩ সালে ইংরেজরা কলকাতার লালবাজারে নামে প্রথম রঙ্গমঞ্চ স্থাপন করেন।
১২/ বাংলা নাটকের প্রথম অভিনয় হয় ১৭৯৫
খ্রিস্টাব্দে।
১৩/ বাংলা নাটক মঞ্চায়ন রচনায় ও অনুবাদে একজন রুশ দেশীয় আগণ্তক হেরাসিম লেবেডফ এর নাম প্রথম আসে।
১৪/ হেরাসিম লেবেডফ কলকাতায় বেঙ্গল থিয়েটার নামে একটি রঙ্গমঞ্চে স্থাপন করেন।
১৫/ হেরাসিম লেবেডফ সর্বপ্রথম এবং The disguise and love is the best doctor নামে দুইটি নাটক অনূদিত করে এদেশীয় পাত্র-পাত্রীর দ্বারা অভিনয় করার।
১৬/ the disguise and love is the best doctor এই নাটক 2 টি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম অনুবাদ নাটক।
১৭/ বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক ভদ্রজুন।
১৮/ ১৮৫২ খ্রিস্টাব্দে তারাচরণ শিকদার নাটকটি রচনা করেন। এটি একটি কমেডি নাটক।
১৯/ বাংলা ভাষার প্রথম বিয়োগান্ত বা ট্রাজেডি নাটক হলো কীর্তিবিলাস।
১৯/ প্রথম সার্থক নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত শর্মিষ্ঠা।
২০/ প্রথম সার্থক বাংলা কমেডি নাটক হচ্ছে পদ্মাবতী।
২১/ বাংলা সাহিত্যের প্রথম সার্থক বিয়োগান্ত বা ট্রাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী।
২২/ কৃষ্ণকুমারী নাটক কে রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত।
২৩/ পদ্মাবতী নাটকটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।

0 Comments