ই-টিআইএন কি? ই-টিআইএন কিভাবে করবেন? ই-টিআইএন প্রাপ্তির নিয়ম কি?

National Board of Revenue (NBR) Logo
আমরা অনেকেই আছি টিআইএন করতে চাই কিন্তু সময়ের অভাবে কোনভাবেই করা হয়ে উঠেনা। যেমন সুনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানির এক ঊর্ধ্বতন বস শুধুমাত্র সময়ের অভাবে টিআইএন  করতে না পারায় এবং আইকর রিটার্ন দাখিল না করায় তাকে বড় ধরনের আর্থিক শাস্তি পেতে হয়েছিল। তাই এরকম যেন আর কারও আর্থিক শাস্তি পেতে না হয় সেজন্য আজ আমাদের লেখালেখির আয়োজন ই-টিআইএন কে নিয়ে।


আসুন প্রথমেই জেনে নেই ই-টিআইএন কি?

ই-টিআইএন হচ্ছে টিআইএন এরই ইলেকট্রনিক ভার্শন। টিআইএন এর মানে হচ্ছে ট্যাক্সপেয়ার'স আইডেন্টিফিকেশন নাম্বার। অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্যাক্স দেবে তাকে বা সেই প্রতিষ্ঠানকে চেনার জন্য সরকারি আয়কর বিভাগ থেকে যেই নাম্বার দেয়া হয় সেটাই হচ্ছে ট্যাক্সপেয়ার'স আইডেন্টিফিকেশন নাম্বার। তার মানে দাঁড়ালো ই-টিআইএন হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্সপেয়ার'স আইডেন্টিফিকেশন নাম্বার।

ই-টিআইএন এর সুবিধা: 

আর এই ই-টিআইএন এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনি কোন রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই ঘরে বসেই অনলাইনে আবেদন ফরম পূরণ করে খুব সহজেই পেয়ে যেতে পারেন।

তো চলুন জেনে নেই- কিভাবে এই ই-টিআইএন রেজিস্ট্রেশন করতে হয়?

নতুন পদ্ধতিতে টিআইএন রেজিস্ট্রেশন ও রি রেজিস্ট্রেশন এর শুরুতে প্রত্যেকে অবশ্যই সংশ্লিষ্ট ওয়েব সাইটে একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরীর নিয়ম:


  • www.incometax.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করুন। 

  • হোম পেজের Register বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফরম প্রদর্শিত হবে। ফরমের নির্ধারিত শূন্য স্থান গুলো পূরণ শেষে Register বাটনে ক্লিক করতে হবে। ফরমে প্রদানকৃত আপনার মোবাইল ফোন নম্বরে তাৎক্ষণিকভাবে একটি কোড পৌঁছে যাবে। পর্দায় প্রদর্শিত ডায়ালগ বক্সে মুঠোফোনে প্রেরণকৃত কোড টি প্রেরণ করুন। এবার বাটনে ক্লিক করলেই পর্দায় দেখতে পাবেন Welcome to Taxpayer's Identification Number (TIN) Registration / Re-registration.

  • এবারে TIN Application মেনুতে ক্লিক করুন। এবার Registration / Re-registration ফর্মে প্রদর্শিত স্থান গুলো পূরণ করে Go to Next চাপুন। 

  • এবার Basic Information ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে স্থান গুলো পূরণ করুন এবং  Go to Next ক্লিক করুন। 

  • প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নাগরিকদের (যাদের জাতীয় পরিচয় পত্র নম্বর নেই) টি আই এন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এ পর্যায়ে এসে ডিজিটাল ফরমেটে সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। 

  • এবারে Submission Application বাটনে ক্লিক করুন। 
  • Final Preview তে আপনার দেয়া তথ্যগুলো সঠিকভাবে প্রদর্শিত হয়েছে কিনা, তা শেষবারের মতো যাচাই করুন। সবকিছু ঠিক থাকলে, Final Preview এর একেবারে নিচের চেক বক্সে টিক চিহ্ন দিন। 

  • এরপর View Certificate বাটনে ক্লিক করলেই নতুন ১২ ডিজিটের ই-টিআইএন প্রদর্শিত হবে। এ পর্যায়ে Print Certificate ক্লিক করে সার্টিফিকেট পেতে পারেন। সার্টিফিকেট কম্পিউটারে Save করে রাখতে পারেন। 


অধিকতর তথ্যের জন্য www.nbr.gov.bd ওয়েবসাইট টি ব্যবহার করুন। 

তথ্যটি ভাল লাগলে অবশ্যই আপনার প্রিয়জনকে এবং বন্ধু-বান্ধবদের সাথে ফেসবুক অথবা টুইটার এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। 

আপনি যদি জানতে চান কিভাবে ই পাসপোর্ট করতে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর পরবর্তী লেখার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জ্ঞানের সাথে থাকুন এবং থাকুন তথ্য মিয়ার সাথে।

তথ্য মিয়া - তথ্য এখন পকেটে পকেটে

Post a Comment

0 Comments