মোমবাতির শিখা কেন উপরের দিকে জ্বলে? Gravity কি এর উপরে কাজ করে না?

মোমবাতির শিখা কেন উপরের দিকে জ্বলে? Gravity কি এর উপরে কাজ করে না?

আমরা সারাজীবন দেখে এসেছি যে মোমবাতির শিখা উপরের দিকেই উঠে । কখনো নিচের দিকে যায় না! কিন্তু কেন?
আচ্ছা বলেন তো Gravity র টানে হালকা কাগজ কেন পুকুরে তলিয়ে যায় না? প্লবতার নাম শুনেছেন? ঐ যে যেই বলের কারণে পানিতে নৌকা ভেসে থাকে! নিচের পানির ঘনত্ব বেশি, তাই তা উপরের কম ঘনত্বের পানিকে ঠেলে উপরে পাঠায়। এই ঊর্ধ্বমুখী বলের কারণে পানিতে কোনোকিছু ভাসতে পারে।
এই প্লবতা কিন্তু বাতাসের ক্ষেত্রেও কাজ করে!


কীভাবে?

আচ্ছা বলেন তো, আগুন জ্বালাতে কোন গ্যাসের উপস্থিতি অপরিহার্য? ঠিক! অক্সিজেন! কোনোকিছু প্রজ্বলিত করলে এর ফলে সৃষ্ট তাপে গ্যাস উত্তপ্ত হয়ে উঠে এবং তার ঘনত্ব কমে যায়। আশেপাশের ভারী ঠান্ডা বাতাসের ঘনত্বের তুলনায়, এই তপ্ত গ্যাসের ঘনত্ব কম হওয়ায়, আশেপাশের বাতাস উত্তপ্ত হালকা বাতাসকে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বিপরীত দিকে তথা উপরের দিকে পাঠাতে থাকে। অক্সিজেনের উপস্থিতির কারণে নিরন্তরভাবে এই প্রজ্বলন এবং উপরের দিকে গ্যাস যাবার প্রক্রিয়া চলতে থাকে, এ কারণেই মোমবাতি বা অন্য কোন আগুনের শিখা উপরের দিকে যায়।

Post a Comment

0 Comments