ইতিমধ্যে রবীন্দ্রনাথ থেকে আমরা ২০টি প্রশ্ন স্টাডি করেছি। আজও রবীন্দ্রনাথ থেকে আরো ২০টি প্রশ্ন দেয়া হলো। যারা যারা স্টাডি করতে ইচ্ছুক তারা অবশ্যই পড়ে নিবেন।
১) ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে?
--ইন্দিরা দেবী
২) গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন কে?
--ডব্লিউ বি ইয়েটস
৩) ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা?
--রবীন্দ্রনাথ ঠাকুর
৪) কোনটি রবীন্দ্র রচনা অন্তর্গত নয়?
--অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান
৫) রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
--খুলনার দক্ষিণ ডিহি
৬) কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের?
--নিখিলেশ বিমলা
৭) একখানি ছোটো খেত আমি একেলা রবীন্দ্রনাথের কোন কবিতা রচনা?
--সোনার তরী
৮)আমি এ কথা এ ব্যথা সুখব্যাকুলতা কাহার চরণে দিব নিছনি। নিছনি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
--পুজা অর্থে।
৯) কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
--শেষ লেখা
১০) রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়?
--১৯১০ সালে
১১) চন্দরা কার রচিত উপন্যাস?
--রবীন্দ্রনাথ ঠাকুর
১২) কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান?
--১৯১৩ সালে
১৩) রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?
--৭ মে ১৮৬১ সালে
১৪)জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন?
--১৯১৯ সালে
১৫) বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন?
--২৫ বৈশাখ
১৬) রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কবে?
--২২ শ্রাবণ
১৭) ঠাকুর পরিবারের আসল পদবি কি ছিল?
--কুশুরি
১৮) কবি রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়?
--কুষ্টিয়া জেলায়
১৯) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
--বনফুল
২০) রবীন্দ্রনাথ কোন রচনার জন্য সর্বাধিক বিখ্যাত হয়েছেন?
--গীতাঞ্জলি

0 Comments