বিখ্যাত উপন্যাস সমূহ ও এর রচয়িতা - উপন্যাস বিষয়ক তথ্য

আধুনিক মানুষ মাত্রই সৃজনশীল সৃজনশীল মানুষ মাত্রই বইপড়ুয়া। জীবনে বই পড়েননি এমন খুব কম মানুষই দেখা যায়। আর যারা বই পড়েছেন তারা জীবনে কম করে হলেও একটি উপন্যাস পড়েছেন ই। উপন্যাস এক কথায় জীবনের উপাখ্যান। জীবনকে সুন্দর ভাবে তুলে ধরার জন্য যে উপাখ্যান লেখা হয়ে থাকে তাকেই আমরা উপন্যাস বলি। তাই আজ আমাদের ট্রপিক বিখ্যাত উপন্যাস সমূহ ও  এর রচয়িতা নিয়ে। সে বিষয়ে কিছু তথ্য শেয়ার করছি। তো

চলুন শুরু করা যাক



১. হুতোম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ।
২. বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কল্পতরু এর রচয়িতা ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
৩. কাজী এমদাদুল হক রচিত আব্দুল্লাহ উপন্যাস মোসলেম ভারত পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
৪. গণদেবতা ধাত্রীদেবতা পঞ্চগ্রামত্রয়ী উপন্যাসের রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো একটি কালো মেয়ের কথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস গুলোর মধ্যে অন্যতম হচ্ছে হাঁসুলী বাঁকের উপকথা, কবি, অরণ্য-বহ্নি.
৫. বঙ্গবিজেতা, মাধবীকঙ্কণ, জীবন প্রভাত, জীবন সন্ধ্যা এই চারটি উপন্যাসের রচয়িতা রমেশচন্দ্র দত্ত। এ চারটি উপন্যাস একসাথে সংকলিত হয়েছিল শতবর্ষ নামে।
৬. বৈতালিক উপন্যাস লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়।
৭. জোহরা উপন্যাসের রচয়িতা মোঃ মোজাম্মেল হক।
৮. আনোয়ারা উপন্যাসের প্রকাশকাল১৯১৪ খ্রিস্টাব্দ রচয়িতা মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন।
৯. প্রেমের সমাধি লিখেছেন মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন।
১০. কেরী সাহেবের মুন্সী উপন্যাসটি লিখেছেন প্রমথনাথ বিশী।
১১. আত্মজীবনীমূলক রচনা রূপজালাল লিখেছেন নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ।তার জন্য ব্রিটিশ সরকার তাঁকে উপাধি দেন।
১২. তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ।
১৩. পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচয়িতা আবু জাফর শামসুদ্দীন।
১৪. নদী ও নারী উপন্যাসটি লিখেছেন হুমায়ুন কবির।
১৫. কন্যাকুমারী উপন্যাসের রচয়িতা আব্দুর রাজ্জাক।
১৫. ঘর মন ও জানালা লিখেছেন দিলারা হাশেম।
১৬. কত ছবি কত গান এবং ভাসানী যখন ইউরোপে উপন্যাস দুটির রচয়িতা খন্দকার মোহাম্মদ ইলিয়াস।
১৭. রুপনগর বারো রকমের মানুষ ও সারাবেলা এর তিনটি উপন্যাস লিখেছেন ইমদাদুল হক মিলন।
১৮. ওয়ারিশ প্রদোষে প্রাকৃতজন অকুলার কলা স্রোত এর তিনটি উপন্যাস লিখেছেন শওকত আলী।
১৯. খান মুহাম্মদ মইনুদ্দীন এর প্রথম উপন্যাস অনাথিনী।

Post a Comment

0 Comments