আমাদের জাতিসত্তা হচ্ছে বাংলা। বাংলা আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়ে গেছেন সালাম, রফিক, শফিক, জব্বার এবং আরো অনেকে। তো আমরা অনেকেই জানি না যে আমাদের পূর্বপুরুষেরা যারা বাংলায় ছিল তাদের পূর্বতন ভাষা কি ছিল। সেজন্যই আজ আমাদের তথ্যসেবা ভাষা কে নিয়ে অমর এই ফেব্রুয়ারি তে একটাই নিবেদন, বাংলা ভাষা হোক চিরস্থায়ী। বাংলা ভাষা হোক চিরন্তন।
তো চলুন শুরু করি।
১/ বাংলা আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল?
---অস্ট্রিক
২/ ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি?
---আর্য ভাষা
৩/ প্রাচীন ভারতীয় আর্য ভাষা কোনটি?
---বৈদিক ভাষা
৪/ বেদের ভাষা কে কি ভাষা বলে?
---বৈদিক ভাষা
৫/ বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে?
---ইন্দো-ইউরোপীয়
৬/ ভারতীয় ভাষার নিদর্শন কোন গ্রন্থে পাওয়া যায়?
---ঋগেদ
৭/ ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
---বাংলা ভাষা
৮/ ইন্দো-ইউরোপীয় ভাষার কয়টি শাখা?
---দুইটি শাখা।
৯/ প্রাকৃত শব্দটির অর্থ কি?
---স্বাভাবিক
১০/ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
---প্রাকৃত ভাষা থেকে।
১১/ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে?
---গৌড়ীয় প্রাকৃত থেকে।
১২/ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
---মাগধী প্রাকৃত থেকে
১৩/ মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে সুনীতিকুমার চট্টোপাধ্যায় ছাড়া আর কে এই মতবাদ দিয়েছেন?
---ডক্টর জর্জ গ্রিয়ারসন
১৪/ বাংলা ভাষার পূর্ববর্তী ভাষা স্তর কোনটি?
---বঙ্গ কামরূপী
১৫/ অপভ্রংশ কথাটির অর্থ কি?
---বিকৃত
১৬/ বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
---অপভ্রংশ
১৭/ পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত রয়েছে? ।
---সাড়ে তিন হাজার
১৮/ ভাষার জগতে বাংলার স্থান কত?
---সপ্তম
১৯/ বাংলা ভাষার উদ্ভব হয়েছে কত খ্রিস্টাব্দে
---সপ্তম খ্রিস্টাব্দে
২০/ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ?
---৬৫০ থেকে ১২০০

0 Comments